Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 4:00 pm

মইনুদ্দিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় অনুমোদন পাশ হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক -এর চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে এই বৈঠকে মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্প গুলোর মধ্যে ৮টি নতুন, ২টি সংশোধিত এবং ২টি ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বৃদ্ধি করা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম ২৬ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

সভায় তিনি বলেছিলেন, ❝বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে যেখানে যেখানে সুযোগ হয়েছে আমি তদবির করে আসছি। এখন না হলেও মহান আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি নিজ উদ্যোগে আরেকটি নতুন ভবন তৈরি করে এই হাসাপাতালকে ১০০ শয্যায় উন্নীত করব।❞ তাঁর প্রতিশ্রুতির ১৫ দিনের মাথায় ১০ নভেম্বরের একনেক -এর সভায় অনুমোদন হলো এই উন্নয়ন প্রকল্পটির।

সংবাদটি প্রকাশের পর রাঙ্গুনিয়ার জনসাধারণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এবং এই সুবাধে প্রশংসা কুড়িয়েছেন ডা. এটিএম রেজাউল করিম।

ডা. এটিএম রেজাউল করিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চল উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ার দূর্গম এলাকা দু’টিতে দু’টি ৫০ শয্যার হাসপাতাল গড়ে তুলার প্রতিশ্রুতি দেন এবং উপজেলার প্রতিটা ইউনিয়নে একটি করে সপ্তাহে দু’দিন ফ্রি আউটডোর চিকিৎসা সার্ভিস চালু করার প্রতিশ্রুতি দেন। ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করে বিগত এক মাসে ১০ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

তাঁর এই সমাজ সেবা এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠেও প্রভাব ফেলবে বলে মনে করছেন রাঙ্গুনিয়ার বিভিন্ন সচেতন মহল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বকবি ও জাতীয় কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনা

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি

গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত