Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 2:44 pm

শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:

সোমবার (১০ নভেম্বর) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) রাতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ক্যাম্পের বাইরে থাকা ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সম্প্রতি রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। এসব রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে স্মারক লিপি প্রদান

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষনা

চাকসু নেতার উপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস

পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ

চবিতে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

শিবগঞ্জ অবৈধ ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার