Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 12:04 pm

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা উপজেলার জয়মনি সাইলো জেডি সংলগ্ন পশুর নদী থেকে নিখোঁজ যুক্তরাষ্ট্রের প্রবাসী রিয়ানা আফজালের (২৮) মরাদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

সোমবার (১০) নভেম্বর সকাল ৭ টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল।

কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানে মোংলা জয়মনি সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বিমানবাহিনীর পাইলট নারী পর্যটক রিয়ানা আবজালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ৮ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১ টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা জনৈক এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এক বাছুর থেকেই ডেইরি সাম্রাজ্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হাজেরা বেগম।

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মহিপুরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাবিতে আর্থ ক্লাবের নতুন কমিটি গঠন ও কনটেস্ট অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব

আজ থেকে দোকান ও শপিংমল বন্ধ সন্ধ্যা ৬টায়

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা

ঈদের ছুটিতে পর্যটকদের ঢল সাগরকন্যা কুয়াকাটায়