Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজবাড়ীতে জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 9:23 am

শামীম হোসেন, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের আড়কান্দির শ্যামসুন্দরপুর গ্রামে জুয়া খেলার টাকা না দেওয়ায় ফয়সাল শেখ (২৪) নামে এক যুবক তার বাবা মো. হবি মেখকে কু/পিয়ে গুরুতর আহত করেছে।

শনিবার (৮ নভেম্বর) অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, শুক্রবার (৭ নভেম্বর) রাতে বাবা বাদী হয়ে ছেলেকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভূক্তভোগী বাবা ও মামলার বাদী হবি শেখ জানান, তার সন্তান নেশা এবং জুয়া খেলায় আসক্ত। সে বিভিন্ন সময় টাকার জন্য তাকে চাপ দেয়। টাকা না দিলেই তাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এরই মধ্যে ছেলেকে অনেক কষ্ট করে বিভিন্ন সময়ে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছে সে।

ঘটনার দিন শুক্রবার বিকালে ছেলে তাকে জানায় সে ইতালি যাবে। তাকে ২০ লক্ষ টাকা দিতে হবে। এত টাকা দিতে অপারগতা স্বীকার করলে সে রাম দা এনে ঘরের দরজা-আসবাবপত্র কোপাতে থাকে। ঠেকাতে গেলে তাকে খু/ন করার উদ্দেশে এলোপাতারি কোপাতে থাকে। তার মাথায় সরাসরি আঘাত করে। মাথায় কো/প খেয়ে তিনি মাটিতে পড়ে যান।

এরপর তাকে আবারও মাথায় কোপ দিতে গেলে সে ডান হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতও কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে অস্ত্রসহ হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন এবং তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। তার মাথা, হাত এবং হাতের কনুইতে ১০ থেকে ১২ টি সেলাই লেগেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরীফ আব্দুল বাকির জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামি ফয়সালকে গ্রেফতার করে শনিবারে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

কবি নজরুলের ৪৯ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন

স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা- আতঙ্কে রুগীরা

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ববির অন্তবর্তিকালীন ভিসি থেকে পূর্নাঙ্গ ভিসি রাবি অধ্যাপক ড. তৌফিক আলম

‎ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, দুর্ভোগে ১০ হাজার মানুষ

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের সরে দাঁড়ানোর ঘোষণা

নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল