Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী আজিজুল হকের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 6:05 am

আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও হাতপাখার প্রতীকের প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হক-এর নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রহমান সেরনিয়াবাত আসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, প্রচারণার কৌশল এবং সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় প্রার্থী মাওলানা আজিজুল হক বলেন, “আমি এমপি হলে মাদারীপুর-৩ আসনকে ধর্ষণমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও টেন্ডারবাজিমুক্ত করে এক ‘মডেল কালকিনি’ গড়ে তুলব।”

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ট্রাক্টর উল্টে কিশোর নিহত

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুটের মৃত তিমি

নতুন এআই মডেল উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক

জয়পুরহাটে গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

ফেসবুক লাইভে এসে ২ শিশু সন্তানকে নিয়ে বাবার ‘বিষপান’

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং