Friday , 7 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রামগতিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ২৫ দোকান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 7, 2025 12:25 pm

মোঃ হাসান হাওলাদার, কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি: 

লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে আবারো ২৫ টি দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৪ টার দিকে বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুন আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী মোঃ রাসেলের লেপ তোশকের দোকান লাগে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুটি টিম স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের প্রায় ২৫ টি দোকানপুড়ে ছাই হয়ে যায়।

এর আগে গত (অক্টোবর) মাসে এক সাপ্তাহের ব্যবধানে উপজেলার আরো ৩ টি বাজারে অগ্নিকাণ্ডে ৩০ টি দোকান পুড়ে সম্পুর্ন ছাই হয়ে যায়। এতে ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ব্যবসয়াীদের।

এর মধ্যে-২০ অক্টোবর বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলার জমিদারহাট বাজারের ২৩ টি দোকানে আগুন লেগে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়। ১৯ অক্টোবর রোববার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট নামক বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার আলেকজান্ডার বাজারের মোহাম্মদীয়া সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারো আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে রাত দশটার দিকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাজারে আগুন লেগেছে বলে খবর পান তারা। ছুটে এসে দেখেন দোকানগুলো পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন।

রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ খোকন মজুমদার বলেন, বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুন লেপ তোশকের দোকান গিয়ে লাগে। এতে মুহুর্তের মধ্যে আগুনের গতি বেড়ে গিয়ে আশেপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তাদের ২ টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ

চবিতে ভর্তিচ্ছুদের আবেদন এক লাখ ছাড়াল

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

কুড়িগ্রামে স্থানীয় সিএসওদের সাথে লিগ্যাল এইডের মতবিনিময়

র‍‍্যাবের-৯ অভিযানে ৯,৭৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট খলিল’-এর বিরুদ্ধে মানববন্ধন