Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 2:38 pm

আবু হাসান আনছারী, নাগেশ্বরী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার সকালে কলেজ মোড় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে ফিরে আসে ।
র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।

বাদ্যযন্ত্রের তালে তালে উৎসব মুখর হয়ে উঠে আনন্দ র‍্যালি। র‍্যালি শেষে কলেজ মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক – নুরজামাল হক, সদস্য সচিব – আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহবায়ক – হাফিজুর রহমান, সদস্য সচিব – নুরজামাল সহ আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি – নুরনবী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আল-আমীন হক,পৌর বিএনপির সদস্য সচিব – আজিজুল হক, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হক, পৌর কৃষক দলের সদস্য সচিব – আদম আলী প্রমুখ ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের পক্ষের দল। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সব সময়। তাই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তারা বলেন, জনগণের জন্য কাজ করতে হবে। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দল যাকেই ধানের শীষের প্রতীক দেন, তার হয়েই ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা ।

পথসভার শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
পথসভা শেষে নেতাকর্মীদেরকে মিষ্টিমুখ করানো হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স : প্রধান উপদেষ্টা

মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি

৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন

তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন রেকর্ড উৎপাদনে রামপাল

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

চৌদ্দগ্রামে ২২টি পূজা মন্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক