Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 18, 2025 8:50 am

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম. শফিউল আজমের আগমন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ইউনিটের পক্ষ থেকে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর ) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা বটতলী স্পোর্টিং ক্লাবে সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সদস্য মো. সেলিম উদ্দিন বাহারী। এছাড়াও ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, যুব সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সেবামূলক সংগঠন, যার মূল লক্ষ্য মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া। তাঁরা আশা প্রকাশ করেন, এস.এম. শফিউল আজমের নেতৃত্বে রাঙামাটি জেলার সকল ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মানবিক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিথিরা বাঘাইছড়ি ইউনিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং তরুণ স্বেচ্ছাসেবকদের মানবসেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

শেষে ইউনিটের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং রেড ক্রিসেন্টের আদর্শ “মানবতার জন্য সেবা”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সদরপুরে মোবাইল চুরির অপবাদে যুবককে মারধর, ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

মাদারীপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য

ত্রিশালে সরিষা ফুলের হাসিতে কৃষকের মুখে হাসি, বাম্পার ফলনের সম্ভাবনা

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

সুন্দরবনের বন ও বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যমারী ফরেস্ট অফিসের টহল

জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পূবাইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া