Monday , 13 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2025 2:27 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ৭৫% বোনাসের দাবী পূরণ না হলে ছাত্রদেরকে নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন এর সভাপতি আবদুল কাদের।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় শিক্ষক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয়করা স্কুল এন্ড কলেজ এর সহ প্রধান শিক্ষক আবদুল বারিক ভূঁইয়া, সাকছি সৈয়দবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম নজমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কেএম সামছুদ্দিন, কাছারিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: আমিনুল ইসলাম, হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সিংরাইশ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও: আ ন ম মোখলেছুর রহমান নোমান।

চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আতাকরা মহিলা মাদ্রাসার সুপার আবদুল মমিন, কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল হক, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলী,বসন্তপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক নূরে আলম সিদ্ধিকী।

আদর্শ শিক্ষক ফেডারেশন এর ব্যানারে উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : মির্জা ফখরুল

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0”

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান

মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে ছাড় দেওয়া হবে না : লুৎফুর রহমান কাজল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত