আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

সাজেক থেকে আর ফেরা হলো না খুলনা বিশ্ববিদ্যালয়ের রিংকির

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেকে ওঠার পথে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

রিংকি খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে।

গাড়িটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ও পুলিশ আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দূরপাল্লার ট্যুর স্থগিত ঘোষণা করেন। এ ছাড়া ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, “এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। প্রশাসন সার্বক্ষণিকভাবে খাগড়াছড়ি ও বান্দরবানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।”

গত ১৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৩৮ শিক্ষার্থী, বিভাগের প্রধানসহ চারজন শিক্ষক ও দুইজন সাপোর্টিং স্টাফ নিয়ে সেশনাল ট্যুরে যান।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ