Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 11, 2025 1:06 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা এলাকায় মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান ও নামাজ পড়তে যাওয়াকে কেন্দ্র করে মোঃ ছকমল হোসেন(৫০) নামের এক মুসল্লীকে গালাগালি ও মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন জনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন,কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হোসেন,মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম।

এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।আহত মোঃ ছকমল হোসেন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত সোমবার সকালে পৌর শহরের ফারাজী পাড়া জামে মসজিদ এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ সুত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টাপু নামা ভেলাকোপা এলাকায় গ্রামের সকলে মিলে ফারাজিপাড়া জামে মসজিদ নির্মান করে।উক্ত মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়ে আসছে। কিন্তু গ্রামের কিছু লোকজন উক্ত মসজিদে নামাজ না পড়ে পুনরায় নতুন করে আর একটি ওয়াক্তি ঘর নির্মাণ করে। ওয়াক্তি ঘরে নামাজ পড়ার জন্য চাপ সৃষ্টি করে। ঘটনার দিন নতুন ওয়াক্তি ঘরে নামাজ পড়তে না চাইলে বিবাদীগণ ছকমল হোসেনের উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে ভুক্তভোগী ছকমলের উপর মারধর ও গলা চিপে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ছকমলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করায়।এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান,এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ আছে।আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে: বরকত উল্লাহ বুলু

২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা

নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

চৌদ্দগ্রামে ১০১ কোমলমতি শিক্ষার্থী পেল এনাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি

কুবিতে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন