Tuesday , 9 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 9, 2025 5:40 am

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে এই ভোট কার্যক্রম চলছে। সরেজমিনে দেখা যায় নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভোটার শিক্ষার্থীরা।

এর আগে প্রত্যেকটি কেন্দ্রে রিটার্নিং অফিসাররা মিডিয়ার সামনে ব্যালট বক্সগুলো সিলগালা করেন।

ভোট শুরুর পর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী সাদিক কায়েম ও ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর বারী হামিম ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

ভোট দেয়ার পর কথা হয় সুমন হক নামের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, এই প্রথম তিনি তার জীবনের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

তিনি বলেন, নিজের ইচ্ছামতো ভোট দিতে পারাটা আমার অধিকার এবং একই সাথে আমার জন্য এটা সম্মানের। ফ্যাসিজমের পতনের পর এরকম একটি পরিবেশে ভোট দিতে পেরে বেশ ভালো লাগছে।

আরেক শিক্ষার্থী আলফাজ হোসেন বলেন, আমি ভোটার হয়েছি আরো অনেক আগেই। কিন্তু আমার ইচ্ছা মতো আমার পছন্দের প্রার্থীকে কখনোই ভোট দিতে পারিনি। এই প্রথম আমি আমার ইচ্ছামতো ভোট দিতে পেরেছি এবং কেউ আমাকে এখানে জোরজবরদস্তি করেনি।

তিনি আরো বলেন, ডাকসুতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারব এটাও কখনো ভাবিনি। তাই ভোট দিতে পেরে আসলে বেশ ভালো লাগছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ববিতে ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল

সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

ইরানের সঙ্গে সম্পর্কিত ৩৪ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করলো যুক্তরাষ্ট্র