Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 8:50 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনের পর সহকারী শিক্ষক মো. নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেয়ার পর ঘোড়ার গাড়িতে করে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ শিক্ষক কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল উপহার প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে উঠিয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

আজ সকালে কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া।

প্রতিষ্ঠানে রাজকীয় বিদায় সংবর্ধনা, শিক্ষার্থীদের অর্থায়নে ক্রয় করা ১১০ সিসি মোটরসাইকেল উপহার প্রদান এবং ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাদের প্রিয় শিক্ষককে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এমন অভূতপূর্ব আয়োজনে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক অশ্রুসিক্ত নয়নে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিদায়ী শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ স্মৃতি আমৃত্যু আমার হৃদয়ে অমলিন থাকবে। তিনি সকলের সুস্থতা কামনা করে বলেন, সুযোগ পেলেই বিদ্যালয়ের খোঁজ নিতে আসব।

একজন আদর্শবান ও কর্তব্যপরায়ণ শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলা ও শিক্ষার মানে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মেসার্স নিহা ব্রিকস পরিচালনায় নেই আইনগত বাঁধা

মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত

শাহজাদপুরে পানির মধ্যে দাঁড়িয়ে সোনাই নদী খননের দাবি কৃষক ও জেলেদের

হাসপাতালে লিফটের নিচে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কাঁপছে ইরান

ছাত্রদল নেতা মঞ্জু মালের অঙ্গীকার-হাফিজ ইব্রাহিম এমপি’র বিজয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন

নাসির নগরে এ বছর আমন ধানের বাম্পার ফলন, কৃষক কৃষাণীর মুখে তৃপ্তির হাঁসি

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে মহান বিজয় দিবস উদযাপন