Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সাদাপাথর ফিরিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 7:50 am

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে সরানো পাথরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ৩ দিনের সময় দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে পাথরগুলো ফেরত না দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজু, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রাশ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হোসেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাসুম আহমদ, গনঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ একটি পাথর অধ্যুষিত এলাকা। তাই পর্যটন ও সংরক্ষিত এলাকা চিহ্নিত করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য ইজারা দেওয়া প্রয়োজন। তা না হলে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে। ব্যবসায়ীরা বৈধ উপায়ে পাথর আমদানি ও ক্রাশিং করতে গিয়ে যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ক্রাশিং মিলগুলোর বৈদ্যুতিক সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

প্রধান অতিথি পদ্মসন সিংহ বলেন, “সাদাপাথরের সৌন্দর্য আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সবার সহযোগিতা চাই। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩ দিনের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের লোকজনকে সাদাপাথরগুলো ফিরিয়ে দিতে হবে। কেউ যদি পাথর ফেরত না দেয়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এই নির্দেশনা শনিবার বিকাল থেকে মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি’র সঞ্চালনায় এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজয় ভোজ” বাজেট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ

শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খুবিতে প্রথমবারের মতো কুআ’র জব ফেয়ার শুরু

খুবিতে সিরাজগঞ্জ ওয়েলফেয়ার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানিউর, সম্পাদক সোহেল

এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা