Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজনীতি নিষেধাজ্ঞার মধ্যেও ববিতে ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 23, 2025 6:03 am

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে আসে সংগঠনটি।

যদিও ক্যাম্পাসে গত বছরের ১১ আগস্ট থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তবে এবারই প্রথম সংগঠনটি নিজস্ব ব্যানারে চিকিৎসাসেবা কর্মসূচি এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রকাশ্যে কার্যক্রম চালায়।

এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা গেছে।
মেডিকেল ক্যাম্পে তিনটি পৃথক কর্নারের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। যেখানে ছিল– হেলথ চেকআপ কর্নার, গাইনি বা প্রজনন স্বাস্থ্য কর্নার এবং মানসিক স্বাস্থ্য কর্নার।

ববি শাখার ছাত্রীসংস্থার নেত্রী মুক্তা ইশরাত জানান, “আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে আবেদনপত্র দিয়েছি। লিখিত অনুমতি না দিলেও তিনি মৌখিকভাবে আমাদের প্রোগ্রামের অনুমতি দিয়েছেন।”

তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উপকারে আসবে এমন নানা কার্যক্রম চালিয়ে যাব।”

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ববিতে ইসলামী ছাত্রীসংস্থার বর্তমানে ৪র্থ কমিটি কার্যক্রম চালাচ্ছে। তবে এ পর্যন্ত কোনো কমিটিই প্রকাশ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, “তিনি এই কর্মসূচির বিষয়ে অবগত ছিলেন না। জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তবে, রাজনৈতিক ব্যানার ছাড়া সামাজিক কাজ করতে কোনো বাধা নেই।“

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “কিছু শিক্ষার্থী তার কাছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার জন্য মৌখিক অনুমতি চেয়েছিল। তাতে তিনি সম্মতি দিয়েছিলেন, তবে তারা যে রাজনৈতিক ব্যানারে এই আয়োজন করবে, সে বিষয়টি তিনি জানতেন না।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ উদ্দিন

চৌদ্দগ্রামে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

লালমনিরহাটের মোঘলহাট সিমান্ত থেকে অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

যুদ্ধবিরতি চললেও হুমকি মোকাবিলায় লেবাননে ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করবে ইসরায়েল

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন

বান্দরবান ঘুরতে যাওয়া হলোনা ইব্রাহিমের, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ০১

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন