Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 7:53 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে কটিয়াদী বাসষ্ট্যান্ড উত্তরা ব্যাংকের উপরতলায় অনুষ্ঠিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জালাল উদ্দিন। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।

যুগ্ন-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী মনিটরিং কমিটির সদস্য এড. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, সহ-দপ্তর সম্পাদক এড. ফাইজুল করিম মবিন, জেলা কৃষকদলের সদস্য সচিব উবায়েদ উল্লাহ ওবায়েদ, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু জহর লাল সাহা, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি এবং ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. জালাল উদ্দিন বলেন, আমরা বিগত ১৭ বৎসর ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামকে সফল করেছি। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে। তাই দলের ত্যাগী নেতাদেরকে সবার আগে সদস্য নবায়ন করবেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আয়োজন

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

গুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্রসংগঠন

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ

ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের