Tuesday , 22 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তার মধ্যে রয়েছেন ২৫ জন শিশু।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে ২৫ জন শিশু। এ ছাড়া একজন চিকিৎসক ও একজন পাইলট রয়েছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে রয়েছেন। এদের মধ্যে দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার শিকারদের মধ্যে অনেক শিশুর বয়স ১২ বছরের নিচে রয়েছে। তাদের বেশির ভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পালপাড়ার মৃৎশিল্প

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে চবিসাস এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার

কুড়িগ্রামে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দুমকিতে পিকআপ চাপায় পথচারী নিহত