Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিশু আবির হত্যার বিচারের দাবিতে বড়াইগ্রামে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 1:56 pm

 

আজাদুল ইসলাম, বড়াইগ্রাম প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে নির্মমভাবে খুন হওয়া শিশু মিনহাজ হোসেন আবিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বড়াইগ্রাম পৌর শহরের বনপাড়া পৌর গেট এলাকায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ। ব্যানারে লেখা ছিল “শিশু আবির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন।”

মানববন্ধনে বক্তারা বলেন, ৯ বছরের শিশু আবিরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সাধারণ মানুষ নিজের সন্তানের নিরাপত্তা নিয়েই শঙ্কিত থাকবে।

বক্তারা আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ একজনকে আটক করলেও, এখনও সকল জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হয়নি। এ অবস্থায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে ঘোষণা দেন তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, সম্প্রতি মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে বড়াইগ্রামে ৯ বছর বয়সী আবিরকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদী পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ

ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

আইনজীবী ফোরাম থেকে এডভোকেট কামরুজ্জামানের বহিষ্কার আদেশ প্রত্যাহার

নবীনদের পদচারণে মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

কাগজে-কলমে এতিম, বাস্তবে নেই, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

দুমকিতে ধানের শীষের নির্বাচনী বৈঠক

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ