Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোল্লাহাটের সিঙ্গাতীতে শান্তি শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 8:02 am

 

রায়হান শেখ, স্টাফ রিপোর্টারঃ

মোল্লাহাট উপজেলার সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার ২৭ জুন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৭ জুন ঈদুল আজহার দিন সিঙ্গাতী গ্রামে দুটি পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আজিজুল চৌধুরী (৪০) ও মুরছালিম চৌধুরী (৩০) নিহত হন। ঘটনার পর থেকে একটি সুবিধাবাদী গোষ্ঠী এলাকায় ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও শেখ শাজাহান, সদস্য মোঃ কাবুল চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ প্রমুখ।

বক্তারা প্রশাসনের প্রতি শান্তি বজায় রাখতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।

স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, এ ধরনের সভার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিশু আবির হত্যার বিচারের দাবিতে বড়াইগ্রামে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্বস্ব লুট

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার

দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থী মোহাম্মদ নূরুল হকের সমর্থনে শোডাউন ও পথসভা

মধ্যনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপির আকস্মিক পরিদর্শন, নেই শিক্ষকের দেখা