Tuesday , 22 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে ১০ জনকে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 22, 2026 6:54 am

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে পাঠানো হলে বিচারক তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের দায়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে মাদকসেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার সদর ইউনিয়নের সদর এলাকার রেজাউল (২২) ও শিপন (২৪), সদরের পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান রানা (২৫), শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকার সাব্বির হাসান (২৪), আব্দুল করিম (২৫), শাকিল (২২) ও সাগর (২৪), মাধবপুর ইউনিয়নের দধিখলা এলাকার লিটন (৩৩) এবং পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জগতপুর এলাকার সাইফুল (১৮) ও শাকিব (৩৩)।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, রূপম কুমার সরকার, মো. শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বাধীন পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে থানা-পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত