Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 8:54 am

নেত্রকোনায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর দীর্ঘদিনেও কার্ড না দেওয়ায় ভুক্তভোগী ও স্থানীয়রা তাকে আটক করেন।

নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসেন। তার বিরুদ্ধে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এনসিপির জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ক্ষতিকর অনলাইন কনটেন্ট থেকে শিশুকে সুরক্ষার উপায়

জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ‘আজ রাতেই’ ইরানের জবাবের প্রত্যাশা ট্রাম্পের

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা

দলীয় কর্মীকে চিকিৎসার জন্য সহায়তা দিলেন তানিয়া রব