Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

নিষিদ্ধ পলিথিন বন্ধে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ ও জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী, মাছ বিক্রেতা, বাজার সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে, পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি, মাটি ও পানি দূষণসহ পরিবেশের নানা ধরনের ক্ষতি হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে এর ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় ব্যবসায়ী ও ভোক্তা উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশের ৪ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘দেয়াল লিখন’

আম বাগানে সুমিষ্ট আনারস নওগাঁর অর্থনীতিতে সম্ভাবনার নতুন বার্তা

আজও ধরা ছোয়ার বাহিরে পত্নীতলার অঘোষিত রাজা বক্কর চেয়ারম্যান

মা, নানা ও দাদীর পর নাতিরও মৃত্যু, আমতলীতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নবজাতক মারা গেছে