Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে দুটি থানা হবে : ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের বসতি ও জনসংখ্যা বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি থানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।

বুধবার রাজধানীর বসিলা এলাকায় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বাড়াতে আয়োজিত ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর থানা ঢাকা শহরের অন্যতম বৃহৎ জনসংখ্যার এলাকা। বিশাল এই এলাকার মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

ববি হাজ্জাজ বলেন, বসিলা ও রায়েরবাজারের বাসিন্দাদের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক মাসে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

কেরানীগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা থেকে অপরাধীরা বসিলা বা মোহাম্মদপুরে এসে অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি, এলাকার শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি মোহাম্মদপুরে শিগ্‌গিরই একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান।

প্রাথমিক শিক্ষা খাতের শৃঙ্খলা প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ম লঙ্ঘন করলে তা সম্পূর্ণ বেআইনি হবে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর, নিবন্ধন ও আইনি কাঠামোর আওতায় আনা হবে বলেও জানান তিনি।

জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অফিসে বসে বা সংসদে কথা বললেই দায়িত্ব শেষ হয় না, মানুষের ঘরে গিয়ে তাদের জীবনযাপনের বাস্তব সমস্যা শুনতে হবে। ঢাকা-১৩ আসনকে নিরাপদ, আধুনিক ও আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-৪ আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের বাতিল

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

এইচএসসিতে মোট পরীক্ষার্থীর অর্ধেকরও বেশি মানবিকে, এগিয়ে মেয়েরা

‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা

আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা- ডাঃ নজরুল

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুমকিতে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন