Sunday , 9 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

সিরাজগঞ্জের কামারখন্দে বৃত্তিপ্রাপ্ত পাঁচশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৬ ( বাসস) ‘ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃত্তিপ্রাপ্ত ৪৯৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৮ আগস্ট) বেলা বারোটায় উপজেলা পরিষদের সমাবেশ স্কয়ারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কামারখন্দের ২১টি কিন্ডারগার্টেনের ৪১৩ জন ও বৃত্তিপ্রাপ্ত ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষার্থীদের সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়।

কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, মেধাবীদের উৎসাহিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করা হয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও আদর্শিক দিক থেকেও শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই ভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আব্দুল্লাহ আল কায়েস আরও বলেন, এখনও কামারখন্দে অনেক রাস্তাঘাট, ব্রিজ- কালভার্ট নেই, অনেক স্কুল- কলেজে ভবন নেই। দ্রুত সময়ের মধ্যে কামারখন্দকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আশা করি অতীতের সব সময়ের চেয়ে এবার কামারখন্দে বেশি উন্নয়ন করা হবে। কামারখন্দের প্রতিটি গ্রাম- পাড়া মহল্লার উন্নয়ন করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে বাতিসা বিএনপির নির্বাচনী সমাবেশে অফিস উদ্বোধন

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায় ১৫ কোটি ৭০ লাখ

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে: রুহুল কবির রিজভী

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

চট্টগ্রাম মাদামবিবিরহাটে শাহী পরিবহনের বেপরোয়া বাসচাপায় পথচারী নিহত, জনতার বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজট

চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল