Tuesday , 28 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজধানীর বাজারে চিংড়িতে জেলি, অভিযানে জব্দ ও ধ্বংস

প্রতিবেদক
বাসস
July 28, 2026 12:38 pm

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নেতৃত্বে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচাবাজারে পরিচালিত সমন্বিত অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ খাসির কলিজাও জব্দ করে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে দেখা যায়, ওজন বাড়ানোর উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি প্রবেশ করিয়ে বিক্রি করছেন। এ ধরনের ৪০ কেজি চিংড়ি তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রির প্রমাণ পাওয়া যায়। যথাযথ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটিও জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে আরও দেখা যায়, অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। পাশাপাশি কয়েকটি মাছ ও মাংসের দোকানে লাল রঙের আলো ব্যবহার করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হয়।

বাজারের মালিক সমিতিকে আগামী ৩০ দিনের মধ্যে এসব অনিয়ম সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রতি মাসে একবার এ ধরনের সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় আজ শাহ আলী কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়েছে এবং জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা

ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ

ঈদগাহ শাহ জাব্বারিয়া আদর্শ আলিম মাদরাসার উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘বাঁধন’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত