Tuesday , 21 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দিনাজপুরে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
বাসস
July 21, 2026 9:15 am

দিনাজপুর জেলা সদরের বকুলতলা মোড়ে আহমেদ পার্সেল সার্ভিস গুদামে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১০টায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

র‌্যাব-১৩ সূত্র জানায়, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর পৌরসভা সরদার পাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের গুদামে অভিযান চালায়। এ সময় ওই গুদাম তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে সদর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার আলামতসহ ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুত, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে থানা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত

দুমকিতে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড

বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম

গাবতলীতে সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত