Tuesday , 21 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনিসহ প্রাণ গেল ৩ জনের

প্রতিবেদক
বাসস
July 21, 2026 8:37 am

চাঁপাইনবাবগঞ্জে আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. ভিকুর স্ত্রী মোসা. হাসিনা বেগম (৫০), হাসিনা বেগমের ভাতিজি মোসা. আশা খাতুন (২৮) ও আশা খাতুনের মেয়ে মোসা. মীম (১৩)।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে হাসিনা বেগম ছাদে ওঠার জন্য বাড়ির ভেতরে লাগানো লোহার সিঁড়িতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে নাতনি মিম ও ভাতিজি আশা খাতুন ছুটে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লোহার সিঁড়িটি বৃষ্টিতে ভিজে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত কলেজ ছাত্র সৌরভ

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

পাঁচবিবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশ

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ

দেবিদ্বারে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার-স্থানীয় নেতাকর্মীদের নিন্দা

বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চারা বিতরণ ও আলোচনা সভা

নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম