Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নওগাঁয় গুঁড়িয়ে দেওয়া হলো ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস করেছে জেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার ব্যবহার করে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদককারবারিদের কাছ থেকে উদ্ধার করা ফেন্সিডিল বিভিন্ন মামলার আলামত হিসেবে মালখানায় সংরক্ষণ করা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেগুলো ধ্বংস করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানান, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১ টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। আজ সবার উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল