Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিশ্বকাপে রোনাল্ডোর চার রেকর্ড

প্রতিবেদক
বাসস
June 24, 2026 4:51 am

উজবেকিস্তানের বিপক্ষে মঙ্গলবার হিউস্টোনে অনুষ্ঠিত গ্রুপ কে’র ম্যাচে দুই গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে চারটি বড় রেকর্ডের গর্বিত মালিক হয়েছেন।

প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন সিআর সেভেন। উজবেকদের বিপক্ষে ম্যাচে মাত্র ৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেবার পাশাপাশি নতুন এই রেকর্ড অর্জন করেন রোনাল্ডো। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর মাধ্যমে আরও একটি গোলও যোগ করেছেন তিনি।

পর্তুগাল অধিনায়ক এই গোলের মাধ্যমে সবচেয়ে বেশী মেজর টুর্ণামেন্টে গোলের রেকর্ড গড়েছেন। বিশ^কাপ ও উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ মিলিয়ে ১১টি আসরে তিনি গোল করেছেন, যা একটি অনন্য রেকর্ড।

কালকের ম্যাচে বিরতির ছয় মিনিট আগে তিনি পর্তুগালের হয়ে তৃতীয় গোল করেন। এর মাধ্যমে কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিওকে ছাড়িয়ে ফিফা বিশ^কাপে এখন পর্তুগালের হয়ে সর্বোচ্চ ১০ গোল করার কৃতিত্ব নিজের করে নিয়েছেন রোনাল্ডো। রোনাল্ডো এই মাইলফলক স্পর্শ করেছেন ৬ বিশ^কাপে ২৪ ম্যাচে। অন্যদিকে ইউসেবিও ১৯৬৬ বিশ^কাপে এক আসরেই ৬ ম্যাচে ৯ গোল করেছিলেন।

২০০৬ সালে রোনাল্ডো ইরানের বিপক্ষে বিশ^কাপের প্রথম গোল করেছিলেন। এরপর একে একে ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ^কাপে গোল করেছেন।

সবচেয়ে বেশী বয়সী ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে বিশ^কাপে গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। তার বর্তমান বয়স ৪১ বছর ১৩৮ দিন। যদিও বিশ^কাপ ইতিহাসে এটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রজার মিলা ৪২ বছর ৩৯ দিন বয়সে ক্যামেরুনের জার্সিতে বিশ^কাপে গোল করেছিলেন, যা এখনও তালিকার শীর্ষে রয়েছে।

বিশ^কাপের ইতিহাসে সবচেয়ে বেশী বয়সী গোলদাতার তালিকা :

রজার মিলা (ক্যামেরুন)- ৪২ বছর ৩৯ দিন

ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)- ৪১ বছর ১৩৮ দিন

পেপে (পর্তুগাল)- ৩৯ বছর ২৮৩ দিন

লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ৩৮ বছর ৩৬৩ দিন

গানার গ্রেন (সুইডেন)- ৩৭ বছর ২৩৬ দিন

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি

জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

চৌদ্দগ্রামে মাদরাসার অবহেলায় ১১ শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চবি শিক্ষার্থীদের জন্য চাকসুর ৩টি বাসের ব্যবস্থা

ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি বাস্তবায়ন – শতাধিক মানুষের অংশগ্রহ

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান

আমতলীতে যৌথ বাহিনীর চেক পোস্ট, চল্লিশ হাজার টাকা জরিমানা

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী