Monday , 22 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়

প্রতিবেদক
বাসস
June 22, 2026 5:41 am

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর। এই জয়ে প্রথমবারের মত বিশ^কাপের নক আউট পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল তারা।

মোহাম্মদ সালাহ, মোস্তফা জিকো ও ট্রেজেগুয়ে মিশরের হয়ে তিনটি গোল করেছেন। ভ্যাঙ্কুভারে গ্রুপ-জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ মিনিটে ফিন সারমানের দুর্দান্ত এক হেডের গোলে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।

এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এসেছে মিশর। আগামী শুক্রবার সিটলে গ্রুপের শেষ ম্যাচে ইরানের সাথে ড্র করলেও তাদের শেষ ৩২ নিশ্চিত হবে।

মোহাম্মদ হানির ক্রসে ৫৮ মিনিটে জিকোর গোলে সমতায় ফিরে মিশর। ৬৭ মিনিটে জিকোর সাথে বল আদান প্রদান করে বাঁ-পায়ের কার্লিং শটে সালাহ মিশরকে লিড এনে দেন। এরপর ৮২ মিনিটে ট্রেজেগুয়েল লো হেডে মিশরের জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে সালাহ বলেছেন, ‘আগামী বছরগুলোতে আমাদের মনে হবে এটি ইতিহাসের মিশরের অন্যতম সেরা একটি অর্জন ছিল।’

একইসাথে তিনি মাঠে উপস্থিত মিশরীয় বিশাল সমর্থক বাহিনীর প্রশংসা করে বলেন, ‘দেখে মনে হয়েছে আমরা যেন মিশরের মাটিতে খেলছি। এটা একটি অসাধারণ জয় ও সমর্থকরাও ছিল অসাধারণ।’

গ্রুপ-জি’র দিনের আরেক ম্যাচে বেলজিয়ামের সাথে গোলশুন্য ড্র করেছে ইরান।

আগামী শুক্রবার ভ্যাঙ্কুভারে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

রেকর্ড গরমে ইউরোপে জনজীবন বিপর্যস্ত

ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌যাব

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

নাসির নগরে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

পাঁচবিবির মোহাম্মদপুর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

এদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে ,যেখানে সন্ত্রাস দুর্নীতি থাকবে না – ডা. আবদুল্লাহ মোঃ তাহের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মী নিহত

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন