Saturday , 20 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

প্রতিবেদক
বাসস
June 20, 2026 11:45 am

শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

একই সঙ্গে কোনো প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আজ বোর্ডের সচিব প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বোর্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেক আবেদনকারী চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ড আরো জানায়, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দালালমুক্ত সেবা গ্রহণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতারণা থেকে নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরকেও এই বিষয়ে সচেতন করুন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে যুব অধিকার পরিষদের মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় মানবিক ইউএনও: ইতির ঘরে পৌঁছাল রমজানের উপহার

চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বানে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

আবহাওয়ার পূর্বাভাসে পরীক্ষা, পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত