Thursday , 14 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ

প্রতিবেদক
বাসস
May 14, 2026 2:18 pm

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের পুরুষ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নারী দলের সাবেক উইকেটরক্ষক সারাহ টেইলরকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই প্রথম কোন নারী ইংল্যান্ড সিনিয়র দলের কোচের দায়িত্ব পেলেন। তবে পুরুষ দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ইংল্যান্ড লায়ন্স দলে সাবেক খেলোয়াড় এন্ড্রু ফ্লিনটফের সাথে কাজ করেছেন সারাহ।

বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কাজ করছেন ইংল্যান্ডের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন। তার পরিবর্তে স্বল্প মেয়াদে সারাহকে নিয়োগ দিয়েছে ইসিবি।

ইসিবির ক্রিকেট পরিচালক রব কি বলেন, ‘আমি মনে করি, এই জগতের সেরাদের একজন সারাহ।’

তিনি আরও বলেন, ‘ফ্লিনটফ ও বার্নির সাথে দীর্ঘ সময় কাজ করেছেন সারাহ। তাদের সাথে অসাধারণ কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা দলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে সেরা উইকেটরক্ষকদের মধ্যে একজন সারাহ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২২৬ ম্যাচে ৬৫৩৩ রান করেছেন তিনি।

আগামী ৪ জুন থেকে লর্ডসে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পরের দুই ম্যাচ ওভাল ও নটিংহ্যামে হবে যথাক্রমে- ১৭ ও ২৫ জুন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

ডিমলায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে মানববন্ধন

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিচিহ্ন

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লালমনিরহাটে ৫৪২ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদককারবারি আটক

পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী

ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত