Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরগুনায় শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস

প্রতিবেদক
বাসস
May 9, 2026 12:21 pm

বরগুনা,  ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বরগুনা স্টেডিয়ামে সকাল ১০টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবলের ফাইনালে আমতলী উপজেলা ও বরগুনা পৌরসভার বালিকা দল অংশ নেয়। খেলায়  বরগুনা পৌরসভা আমতলী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে (বালক)  বরগুনা পৌরসভা বেতাগী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বালক-বালিকার ৮টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপদের  মাঝে পুরস্কার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা এ জেড সালেহ ফারুক, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর। জেলা ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু।

ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টস এ জেলায় মোট ১২শ’ প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলা থেকে ১৭০ জন ছেলেমেয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রথম দিনেই সংঘর্ষে আলোচনায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ডিমলায় তিস্তা নদী এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ

শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে বহিষ্কার করা হবে: কুবি প্রশাসন

নেত্রকোণায় জরাজীর্ণ ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবি

স্পেন ‘নির্ভরযোগ্য’ ন্যাটো সদস্য: ইরান যুদ্ধ নিয়ে নিষেধাজ্ঞার হুমকির পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

খুবির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সম্পাদক ইয়ামিন

মহালছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প