Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

প্রতিবেদক
বাসস
May 2, 2026 4:42 am
ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

সার্ক সাংবাদিক ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার এ বছর ঢাকায় ফোরামের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ চ্যাপ্টার নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির আল মামুন।

প্রস্তাবিত সম্মেলনের লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের একত্রিত করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পেশাগত সহযোগিতা জোরদার, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করা এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

নির্বাহী কমিটির সদস্যরা ঢাকার সম্মেলনকে গণমাধ্যম, গণতন্ত্র ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় ফোরামের নির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক খন্দকার কাওসার হোসেনকে তথ্য মন্ত্রীর মিডিয়া সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ তার এ নিয়োগকে সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদান ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো. আবদুর রহমান, বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি আসিফ হাসান নবি ও মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মতিউর রহমান, কোষাধ্যক্ষ রেজা মাহমুদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আজাদ ও মোস্তফা খান, আয়ন আহমেদ এবং এম এম গিয়াস উদ্দিন।

সভা শেষে সার্ক সাংবাদিক ফোরামের লক্ষ্য সমূহ এগিয়ে নেয়া এবং অঞ্চলের সাংবাদিকদের মধ্যে সহযোগিতা জোরদার করার নতুন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তনু হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

কমলনগরে হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ সভা

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার

আমতলীতে ৪দিন ব্যাপী ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুরু

প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী

বাঘাইছড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে থমকে যায় মোবাইল নেটওয়ার্ক সেবা