ঢাকা আইনজীবী সমিতি (বার)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।
এর আগে গতকাল (বুধবার) প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ২ হাজার ৭৫৯ জন ভোট দেন। এবারের নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ৭৩১ জন আইনজীবী।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ অ্যাডভোকেট বোরহানউদ্দিন বাসস’কে বলেন, আজ দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. এলতুতমিশ সওদাগর অ্যানি, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হেরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এএসএম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সফিকুল ইসলাম শফিক।
সদস্য পদে নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন— এএইচএম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম নিশান।
অপরদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এসএম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. শাহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. লুৎফর রহমান আজাদ, কোষাধ্যক্ষ পদে মো. আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিস আক্তার, অফিস সম্পাদক পদে মো. আবদুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক পদে বাবুল আক্তার বাবু, সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ শাহজাহান মোল্লা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ।
সদস্য পদে সবুজ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বেলাল হোসেন, দিলরুবা আক্তার সুবর্ণা, জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো. কাইয়ুম হোসেন নয়ন, মো. মহসিন রেজা, মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনূস এবং মোশাররফ হোসেন।
সূত্রঃ বাসস



















