Monday , 12 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা

চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

জেলা সিভিল সার্জনদের নিয়ে দুদিনব্যাপী সম্মেলন সোমবার শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের উদ্দেশে বলেন, আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।

তিনি আরও বলেন, সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যখাতের নতুনভাবে পথচলা শুরু হলো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য দেন।

সূত্র: বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

‘ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর’ উপলক্ষে জাবি শিবিরের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব

ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করা প্রশ্নে হাইকোর্টের রুল

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন