Wednesday , 8 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আজ (বুধবার) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়|

আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে যশোর ও কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৪ মিনিটে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির

ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ