Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
বাসস
April 5, 2026 5:01 am

শিশুর টিকাদান নিশ্চিত করা এবং এই কর্মসূচিকে সফল করতে সব অভিভাবককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (৪ এপ্রিল) এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান তিনি।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে আগামীকাল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি একযোগে শুরু হবে।

সংশ্লিষ্ট এলাকার জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়ে এম এ মুহিত বলেন, এই কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যারা এরই মধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না।

তিনি জানান, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। পরবর্তীতে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্যপ্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলের ধাক্কায় চবি শিক্ষার্থী গুরুতর আহত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক

চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

অপেক্ষা করুন, পরিবর্তন দেখবেন : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রাউজানে গভীর রাতে আবারো যুবদল কর্মী গুলিবিদ্ধ

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

শিউলীমালা হলে ৪ হাউজ টিউটর নিয়োগ

নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান