Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

প্রতিবেদক
বাসস
April 1, 2026 9:41 am

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে দামকুড়া থানাধীন পশ্চিম পাড়া ও বেড়পাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

আজ ১ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে চরমাজারদিয়া বিওপি’র একটি দল পশ্চিম পাড়া এলাকার একটি আম বাগানে ওৎ পেতে থাকে। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ফেনসিডিল জব্দ করা হয়।

অপরদিকে, আজ ভোরে সোনাইকান্দি বিওপি’র অপর একটি দল বেড়পাড়া এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে ৩৭ বোতল সিরাপ এবং ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

দুটি অভিযানেই মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১ বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালিকবিহীন মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবি’র এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

ভাসানী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা

বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী

১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা

আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল

কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

সদরপুরে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৪