Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরিশালে ইয়াবা ও নগদ অর্থসহ বিএনপি নেতা গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 5:12 am

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টারঃ

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. এনামুল (৪৫) ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। প্রতিদিনই তার বাড়িতে বহিরাগতরা ইয়াবা কিনতে আসতেন। স্থানীয়দের একাধিকবার প্রতিবাদ করলেও তিনি কারবার বন্ধ করেননি।

অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ছদ্মবেশে তার বাড়িতে ইয়াবা কিনতে যায়। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারের সময় সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বলিভিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ও কো-পাইলট গ্রেফতার

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

মধ্যরাতে ইসরাইলি বিমান হামলায় ৬২ জন নিহত

চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নিজ হাতে ঝাড়ু দিয়ে ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সালেহী

নালিতাবাড়ী যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাকিবুল ইসলাম

এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু