আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

সম্প্রীতির বন্ধনে এক কাতারে বিভিন্ন রাজনৈতিক ময়মনসিংহের ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য আবহ তৈরি হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলের মাধ্যমে।

শনিবার (৭ মার্চ) বিকেলে ত্রিশাল উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এই বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

ত্রিশাল উপজেলা জামায়াতের আমির আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী নোমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আজকের এই আয়োজন প্রমাণ করে যে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন।”

আমন্ত্রিত অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রমজানের শিক্ষা হলো সংযম ও ভ্রাতৃত্ব। রাজনৈতিক অঙ্গনে চলমান দূরত্বের মাঝে এ ধরনের আয়োজন কেবল ধর্মীয় গাম্ভীর্যই বহন করে না, বরং বিভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে সামাজিক সেতুবন্ধন ও রাজনৈতিক শিষ্টাচার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং ত্রিশালের সাধারণ মানুষের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ত্রিশালের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সুধী সমাজ মনে করছেন, এই ইফতার মাহফিল ত্রিশালের আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এক ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে।

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক