Thursday , 5 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগরে নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 5, 2026 2:22 pm

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) একটি অংশে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী নদী (দ্বিতীয় খণ্ড) ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নিয়ে পরিচালনা করছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, গত ৪ মার্চ সকালে নদীতে নিয়োজিত পাহারাদার ফোনে তাকে জানান, বংশীকুন্ডা বাজার-সংলগ্ন নদীর পূর্ব পাশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে নদীতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

সমিতির দাবি, এতে আনুমানিক দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা। তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে।

সমিতির সভাপতি আজিজ মিয়া বলেন, “আমরা সরকারি সব নিয়ম মেনে নদীটি পরিচালনা করে আসছি। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগের ঘটনা কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, যা দীর্ঘমেয়াদে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নেতৃত্বে বকসী-গৌর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে : পানিসম্পদ মন্ত্রী