Tuesday , 3 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 3, 2026 7:37 am

সাইফুল ইসলাম,,বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলোক শিখা দেলোয়ারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার নিয়মিত ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

দেলোয়ার হোসেন বেসরকারি এনজিও ‘আলোক শিখা’ ও ‘আরপিডিএস’-এর চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। অভিযোগ রয়েছে, বানারীপাড়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় এনজিও কার্যক্রমের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০-২৫ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ ঘটনায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্তরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপি তার দলীয় পদ স্থগিত করে।

ভুক্তভোগীরা দ্রুত তাদের অর্থ উদ্ধার এবং দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি: নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১

রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে”

নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

ভিজিডির চাউল বিতরণে নানা অনিয়মের অভিযোগ