
মো: আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ড হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পূবাইল থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল।
বৃহস্পতিবার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে এ ইফতার মাহফিল শেষ হয়, ইফতারের পূর্বে বক্তারা গাজীপুর ৫ আসনে ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন কে বিজয়ী করায় বিএনপি নেতাকর্মী, এলাকাবাসী সহ সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, এ সময় আরোও উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি, ৪২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ।পূবাইল থানা যুবদলের আহবায়ক মজিবুর রহমান রাজিব,সদস্য সচিব মো. আবুল হোসেন লিংকন,পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম নজরুল ইসলাম,পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন,পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর আলী, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ, পূবাইল থানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক আবুল হোসেন, পূবাইল থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান কাজল, পূবাইল থানা বিএনপির দপ্তর সম্পাদক আল আমিনসহ পূবাইল থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।