শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা নাটোরে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা

সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আয়নাল হক এবং প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল করিম বলেন, “দেশীয় মাছ রক্ষায় প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩