Wednesday , 21 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং

প্রতিবেদক
বাসস
January 21, 2026 10:08 am

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে জাপানি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

আজ বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টোকিওতে আয়োজিত এই সভায় জাপানের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপট তুলে ধরেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

রাষ্ট্রদূত তার উপস্থাপনায় আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়াগুলোসহ একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশে এই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

জাপানের শীর্ষস্থানীয় নয়টি গণমাধ্যম প্রতিষ্ঠানের মোট ১৪ জন সাংবাদিক এই বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভায় অংশ নেন।

ব্রিফিং শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানে নির্বাচনী প্রক্রিয়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি এবং আন্তর্জাতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ এমন বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের করা নানা প্রশ্নের জবাব দেন তিনি।

সভাটি উন্মুক্ত আলোচনার সুযোগ তৈরি করে এবং জাপানি সাংবাদিকদের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়া বাড়াতে সহায়ক হয়।

দূতাবাস প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছে, আন্তর্জাতিক গণমাধ্যম ও অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে। এতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ও সময়োপযোগী তথ্য প্রচার নিশ্চিত হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের স্মরণে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান

মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব

পাঁচ বছরে বরিশালে তরমুজের আবাদ দ্বিগুণ হয়েছে

ফরিদপুর মহানগর উপজেলা ‌শ্রমিক দলের বিক্ষোভ ‌মিছিল ও‌‌ সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা সম্পন্ন