Friday , 16 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 16, 2026 7:20 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৭) জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জুলফিকার আলী সভাপতি মোংলা পৌর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঃ মান্নান হাওলাদার সভাপতি মোংলা উপজেলা বিএনপি। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান মোঃ মাহবুবুর রহমান মানিক সাধারণ সম্পাদক মোংলা উপজেলা বিএনপি ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, সভাপতি: মোঃ আহসান হাবিব হাসান, .সাধারণ সম্পাদক: মোঃ হাসান গাজী, সহ-সভাপতি: মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক: মোঃ হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক: মোঃ ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ: শফিকুল ইসলাম শান্ত। এছাড়াও কার্যনির্বাহী সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মোংলা প্রেস ক্লাব এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোংলার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

নবনির্বাচিত সভাপতি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমরা সাংবাদিকতার মান উন্নয়ন এবং ক্লাবের সকল সদস্যের ঐক্য বজায় রেখে কাজ করার অঙ্গীকার করছি। সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা মোংলার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ

দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ