Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 4:14 pm

মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এক্সপোর্ট ভিলেজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (আজ) সকালে কারখানার ভেতরে কাজ করার সময় একে একে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ, হাসপাতাল ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রমিকেরা নিয়মিত সময়েই কারখানায় কাজে যোগ দেন। কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানার ভেতরে আতঙ্ক সৃষ্টি হলে কাজ বন্ধ হয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তাঁদের অধিকাংশের বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ দেখা গেছে।

এর আগে গত সোমবার একই কারখানায় অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ওই দিন এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি ও আন্দোলন করেন। আন্দোলনের মধ্যেই কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “শ্রমিকেরা কেন এভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার পর কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যন্ত বন্ধ

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

চৌদ্দগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৩

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কটিয়াদীতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন