Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 4:05 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি-২০২৬) দুপুর ২:৩০ মিনিটের দিকে উপজেলার হাসান দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী অভিযোগ করেন, গত ৮ জানুয়ারি রাত ৯ টার দিকে ৭৭ নম্বর চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনগণ জানতে পারেন যে সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এ খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় তারা দেখতে পান, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের লোকজন বৈঠক করছে। বৈঠকের উদ্দেশ্য জানতে চাইলে উপস্থিত আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয় । পরবর্তীতে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বেল্লাল ব্যাপারী আরও অভিযোগ করেন, নিজেদের অপকর্ম আড়াল করতে অভিযুক্তরা নিজের দোকান ভেঙে নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে জামায়াত-আওয়ামী লীগের কতিপয় লোকজন এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মানিকগঞ্জে পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব

মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিতে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস

জয়পুরহাটে শিয়ালচড়া রাস্তার মেরামত কাজের উদ্বোধন, জনকল্যাণে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৪টি কারখানা ভস্মীভূত

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

আগস্টের প্রথম ৯ দিনে প্রবাসী আয় বেড়েছে ৬৯ শতাংশ