Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 4:25 pm

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় দুমকি উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম তারেক ও ইব্রাহিম হাওলাদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।

সভায় বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলীয় ঐক্য ও সংগঠনের শক্তির মাধ্যমেই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ রিপন শরিফ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আহসান ফারুক ও মো. সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সৈয়দ ওহিদুল হক, সদস্য সচিব মো. মাসুদুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম তারেক, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির।

উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. আমেনা বেগম, নাসিমা আক্তার ডলি, আশানুর বেগম, লাবলী বেগম এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজসহ ইউনিয়ন যুবদলের আল-আমিন, জুয়েল, সাইদুল, শহীদ ও মশিউরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে চমকপ্রদ তথ্য দিলেন বিজয়

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টায় কয়েকটি পরিবার

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

মোকামতলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সম্পত্তি বিরোধে দাফনে বাধা, বাবার লাশ রেখে পালাল ছেলে

বিদ্যুতের খুচরা দাম ১০-১২ শতাংশ বাড়ানো হচ্ছে

জ্বালানি খাতে মিথেন নিঃসরণ রেকর্ডের কাছাকাছি : আইইএ

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প